প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকতে ইরানকে হামাসের আহ্বান

তেহরান,, ১৪ মার্চ – ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার গোষ্ঠীটির পক্ষ থেকে এই বিশেষ আহ্বান জানানো হয়।
তবে একই সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও নিশ্চিত করেছে হামাস। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানিয়েছে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে।
তবে তারা ইরানের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে যেন প্রতিবেশী কোনো দেশকে লক্ষ্যবস্তু করা না হয়। এছাড়া যুদ্ধের প্রথম দিকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি হামাসের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল।
সে সময় খামেনির প্রতি সমর্থন ব্যক্ত করে গোষ্ঠীটি জানিয়েছিল তিনি ফিলিস্তিনের জনগণ আন্দোলন এবং প্রতিরোধকে সব ধরনের রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছেন।
এ এম/ ১৪ মার্চ ২০২৬









