মধ্যপ্রাচ্য

তেলের দাম বাড়ায় এশিয়ার শেয়ারবাজারে বড় ধস

তেহরান, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে। সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পরপরই এসব বাজারে বড় ধরনের ধস নামতে দেখা যায়। জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ এর মান ৬ শতাংশের বেশি কমে গেছে।

সূচকটি ৬ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ৫২ হাজার ১৬৬ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬ দশমিক ৩ শতাংশ কমে গেছে। একই সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও ৩ শতাংশেরও বেশি পতন লক্ষ করা গেছে।

শুধু এশিয়াই নয়, বাজার খোলার আগে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক এস অ্যান্ড পি ৫০০ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে একটি সম্ভাব্য বড় পতনের ইঙ্গিত দিচ্ছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language