জাতীয়

সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার

ঢাকা,১২ অক্টোবর- সৌদি আরব প্রবাসী যেসব শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে বর্তমানে ফ্লাইট চলাচল করা যাচ্ছে, সেসব বিমানবন্দরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেননি। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইটের সব যাত্রীই ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language