মধ্যপ্রাচ্য

চার ঘণ্টা পর ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

তেল আবিব, ৮ মার্চ – ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার রাতের হামলার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে ফের এই হামলা চালানো হয়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফার হামলার প্রায় চার ঘণ্টা পর দ্বিতীয় দফায় এই আক্রমণ চালায় তেহরান। এর আগে শনিবার রাতে তেল আবিব লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছিল ইরান।

রবিবার সকালে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তীব্রতা কিছুটা কমলেও সারা রাতই ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র সরাসরি কোনো স্থাপনায় আঘাত হেনেছে কি না বা এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language