মধ্যপ্রাচ্য

মার্কিন হামলা বন্ধ হলে ইরানও থামবে কিন্তু মাথা নত করবে না: পেজেশকিয়ান

তেহরান, ৭ মার্চ – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে যদি আক্রমণ আসা বন্ধ হয় তবে ইরানও সেখানে হামলা চালানো বন্ধ করবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা প্রদান করেন।

তবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ইরানের জনগণ কখনোই মাথা নত করবে না। বিগত দিনগুলোতে হওয়া হামলার ঘটনার জেরে প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।

তবে তিনি উল্লেখ করেন যে উদ্ভূত পরিস্থিতিতে তাদের সামনে ভিন্ন কোনো পথ খোলা ছিল না। ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয় তবে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন ইরানের জনগণ কখনো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আধিপত্য মেনে নেবে না। একইসঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে ইরান কখনো আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন।

পেজেশকিয়ান আরও বলেন শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক কিন্তু তা কখনোই ঘটবে না বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language