আইন-আদালত

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা, ৪ মার্চ – ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট আবেদনে স্থানীয় সরকার সচিব এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বুধবার অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এই রিটটি দায়ের করেন।

রিটকারী অন্য পাঁচ আইনজীবী হলেন গোলাম কিবরিয়া, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language