মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার নাগরিক সরাল যুক্তরাষ্ট্র, হামলার জেরে উত্তেজনা

তেহরান, ৪ মার্চ – ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার লক্ষ্যে গত শনিবার থেকে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান।
উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার মার্কিন নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন। দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের সন্নিকটে ড্রোন হামলার ঘটনার উল্লেখ করে তিনি জানান, সেখানে অবস্থানরত সকল মার্কিন কর্মী নিরাপদে রয়েছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে। রুবিও আরও জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত আরও প্রায় ১ হাজার ৬০০ মার্কিন নাগরিক অঞ্চলটি ত্যাগ করার জন্য সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
এস এম/ ৪ মার্চ ২০২৬









