মধ্যপ্রাচ্য

সৌদি আরব থেকে ৯ হাজার ইরানি ওমরাহযাত্রীকে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু

রিয়াদ, ৩ মার্চ – ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে যে সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরাহ পালন করতে যাওয়া ইরানি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে সংবাদমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত সোমবার সৌদি ও ইরাক সীমান্ত দিয়ে এই যাত্রীদের প্রত্যাবর্তনের কাজ স্বাভাবিকভাবেই শুরু হয়। এরপর তারা সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করেন। জানা গেছে মক্কা ও মদিনায় অবস্থানরত মোট ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা ছিল প্রায় ৯ হাজার।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language