মধ্যপ্রাচ্য

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন: উপদেষ্টা

তেহরান, ২ মার্চ – ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর একজন ঘনিষ্ঠ উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে রবিবার বিষয়টি পরিষ্কার করেন তিনি। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা জানান যে তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সবকিছু ঠিক আছে।

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস বা আইআরজিসির তিন সদস্য নিহত হয়েছেন। তাঁরা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে হামলার শিকার ভবনটি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি অক্ষত রয়েছে এবং সেটি লক্ষ্যবস্তু ছিল না। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language