মধ্যপ্রাচ্য

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই আকস্মিক হামলা পরিচালনা করে।

প্রতিবেদনে জানা গেছে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও ব্যাপক হামলা চালানো হয়েছে।

দেশটির অন্যান্য স্থানে হতাহতের সঠিক পরিসংখ্যান এখনো নিশ্চিত হওয়া না গেলেও শুধুমাত্র একটি স্কুলেই অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের জানিয়েছেন, স্কুলটিকে লক্ষ্য করে ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছে। হামলার সময় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ১৭০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language