জাতীয়

প্রশাসনের দুই সচিবের দপ্তর বদল

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দুই সচিবের দপ্তর পরিবর্তন করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language