জাতীয়

জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন আজ সন্ধ্যায়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার উদ্দেশ্যে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত রূপায়ন টাওয়ারের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language