জাতীয়

‘আর কোনো রাষ্ট্রীয় হয়রানি নয়’—ফেসবুকে সরব আসিফ মাহমুদ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘রাষ্ট্রীয় হয়রানি’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘আর কোনো রাষ্ট্রীয় হয়রানি নয়।’ তবে ঠিক কোন প্রেক্ষাপটে বা কী কারণে তিনি এমন বার্তা দিয়েছেন, তা ওই স্ট্যাটাসে স্পষ্ট করেননি। সাবেক এই উপদেষ্টার মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় ২০ হাজার মানুষ সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language