জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করে

ন। বাণীতে বিএনপি মহাসচিব বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা পালন।

পবিত্র এই মাসে মহান আল্লাহর দরবারে করুণা ভিক্ষা চাইলে তিনি বান্দাকে সন্তুষ্টচিত্তে ক্ষমা করে দেন। তিনি উল্লেখ করেন যে রমজান মাস অত্যন্ত মর্যাদাশীল ও বরকতপূর্ণ কারণ এই মাসেই মানুষের জন্য সৎ পথের দিশারী হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, এটি ইবাদতের বিশেষ মৌসুম এবং সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ মোচনসহ আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হয়। তিনি সংযমের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা ও পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশবাসী ও মুসলিম বিশ্বের সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language