সাহিত্য সংবাদ

২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ২০২৬ সালের অমর একুশে বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। বুধবার বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাঙালির প্রাণের এই মেলা ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। তবে ঠিক কী কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Back to top button
🌐 Read in Your Language