১১ দলীয় জোট ও স্বতন্ত্রদের সঙ্গে শপথ নিলেন ইশরাক হোসেন

ঢাকা-৬, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশরাক হোসেন নির্ধারিত সময়ে সংসদ ভবনে উপস্থিত হতে পারেননি। এ কারণে তিনি পরবর্তীতে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির এই তরুণ নেতা। নির্বাচনে তিনি ৭৮ হাজার ৮৫০ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান পেয়েছিলেন ২৩ হাজার ১৫৩ ভোট।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









