ত্রয়োদশ নির্বাচন বিজয়ী তারেক রহমান ও বিএনপিকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

বাংলাদেশ, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ওই পোস্টে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেন যে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেসব নাগরিক ও প্রতিষ্ঠান অবদান রেখেছেন তারা সকলেই প্রশংসার দাবিদার। পাশাপাশি তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের পক্ষ থেকে অব্যাহত সমর্থনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
এবারের নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গেছে মোট ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরো তিনটি আসন। নির্বাচনের অপর উল্লেখযোগ্য দল জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









