জাতীয়

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন মনোনীত

ঢাকা, ২৮ জুন – ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত এই ফলাফলে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রবিবার পিএসসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পরবর্তীতে মে মাস থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মৌখিক পরীক্ষা শেষে মেধাক্রম অনুযায়ী এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language