জাতীয়

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু

ঢাকা, ২৮ জুন – দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত। রবিবার থেকে দেশের প্রধান পাঁচটি শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে সকাল থেকেই আবেদনকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় শুধুমাত্র জরুরি ও মেডিকেল ভিসা চালু থাকলেও সাধারণ পর্যটকদের জন্য ভারতের দ্বার প্রায় বন্ধ ছিল।

পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনি ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবেদনকারীরা ভারত সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। এখন থেকে নিয়মিত মেডিকেল ভিসার পাশাপাশি ট্যুরিস্ট ভিসার আবেদনও গ্রহণ করা হবে।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language