ঝালকাঠি

ভোটকেন্দ্রে ভাইয়ের হত্যার বিচার চাইলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির বোন

ঝালকাঠি, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে নিহত ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে যান। এ সময় তার হাতে ভাইয়ের ছবিসহ একটি প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল, যেখানে লেখা ছিল ‘আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই’। ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে মাসুমা হাদির এই নীরব প্রতিবাদ উপস্থিত ভোটার, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।

মাসুমা হাদি অভিযোগ করেন, জুলাই পরবর্তী সময়ে তার ভাইকে হত্যা করা হলেও এখনো ন্যায়বিচার মেলেনি। তিনি বলেন, প্রায় সতেরোশ শহীদ ও তিন হাজারের বেশি মানুষের অন্ধত্ব বরণের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে সরকারই ক্ষমতায় আসুক, তাকে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দেওয়ার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ করাও সাংবিধানিক ও নাগরিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তার এই কর্মসূচিকে ঘিরে ভোটকেন্দ্রে সাময়িক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হলেও সার্বিক পরিবেশ শান্ত ও স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতির ওপর নজর রাখেন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language