জাতীয়

২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঢাকা, ২১ জানুয়ারি – ১০ দলীয় নির্বাচনি জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার ভিত্তিতে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে।

সোমবার (২০ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন এই চূড়ান্ত তালিকা জোটের কাছে সুপারিশ করেছেন। দলটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান নির্বাচন করছেন।

দিনাজপুর–৫ সংসদীয় আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিকুর রহমান মুজাহিদ (আতিক মুজাহিদ), ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে মোহাম্মদ জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির ‘শাপলা কলি’ প্রতীকে লড়বেন।

ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে মো. গোলাম সারোয়ার (সারোয়ার তুষার), নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ, নেত্রকোনা–২ আসনে ফাহিম রহমান খান পাঠান এবং রাজবাড়ি–২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

এর পাশাপাশি মৌলভীবাজার–৪ আসনে ১০ দলীয় জোটে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস উভয়ই অংশগ্রহণ করবেন। তবে এনসিপি এখনও সেই আসনের জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language