খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু

খুলনা, ১১ জানুয়ারি – খুলনায় আব্দুল রাশেদ ওরফে বিকুল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত বিকুল আব্দুল আওয়ালের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language