এশিয়া

জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ১২ অক্টোবর- উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে পিয়ংইয়ং অঞ্চল থেকে জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে তাদের সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language