এশিয়া

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন নৌসেনা গ্রেপ্তার, মার্কিন রাষ্ট্রদূত তলব

মার্কিন নৌসেনা গ্রেপ্তার

টোকিও, ০৫ অক্টোবর-জাপানের ওকিনলীয় ওকিনাওয়া দ্বীপে ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে হত্যার অভিযোগ উঠেছে মার্কিন নৌসেনার ২০ বছর বয়সী ল্যান্স-করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে। তবোওয়া দ্বীপে এক জাপানি নারীকে লুট ও হত্যার অভিযোগে মার্কিন নৌসেনার এক সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় টোকিওতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসকে তলব করেছে জাপান। রোববার জাপানি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তদন্তে ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে হত্যার অভিযোগ উঠেছে মার্কিন নৌসেনার ২০ বছর বয়সী ল্যান্স-করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে। তবে ব্যালার্ড তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নাহা শহরের একটি হোটেল কক্ষে এক অ-জাপানি ব্যক্তির সঙ্গে আনা ইয়াগিকে প্রবেশ করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। পরে ওই ব্যক্তিকে একাই কক্ষ থেকে বের হতে দেখা গেছে। ফুটেজে তার কাছে ওই নারীর কিছু জিনিসপত্রও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এ ধরনের অত্যন্ত নৃশংস ও জঘন্য ঘটনা গভীরভাবে দুঃখজনক।’ একই সঙ্গে জাপান সরকার মার্কিন পক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তদন্তে সর্বোচ্চ সহযোগিতার দাবি জানিয়েছে বলেও জানান তিনি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করে। এ ধরনের ঘটনা কোনোভাবেই ঘটানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক সদস্য

জাপানে বর্তমানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার নৌসেনা। এসব মার্কিন সামরিক সদস্যের বড় একটি অংশ ওকিনাওয়া দ্বীপে মোতায়েন রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ওকিনাওয়া মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ১৯৭২ সালে দ্বীপটি জাপানের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জাপানের স্থানীয় সংবাদপত্র ইয়োমিউরি শিমবুনের তথ্য অনুযায়ী, ওকিনাওয়া জাপানের কাছে হস্তান্তরের পর থেকে দেশটিতে প্রায় ৬ হাজার মার্কিন সামরিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এস এম/ ০৫ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language