জাতীয়

রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৬ আগস্ট – দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আসেন তিনি।

এ সময় গাড়ি থেকে নেমে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language