আইন-আদালত

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

ঢাকা, ২৯ জুলাই – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৪’ পেশ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এ বার্ষিক প্রতিবেদন প্রস্তুতসংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language