সচেতনতা

গরমে কোন ডাল খাবেন?

গরমে সবাই চায় নিজেকে ঠাণ্ডা ও হালকা রাখতে। সেই প্রেক্ষিতে কত রকম খাবারই না খান। কেউ বা নানা রকম ডাল খান শরীর ঠাণ্ডা রাখতে। বিশেষজ্ঞরা গরমের এই দিনে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

প্রতিদিনের খাবারে ডাল রাখার পরামর্শও দিয়ে থাকেন তারা। তবে সব ডাল যে গ্রীষ্মের জন্য নিরাপদ, তাও কিন্তু না। তাই গরমে কোন ডাল খাবার তালিকায় রাখবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

আয়ুর্বেদ মতে, গ্রীষ্মকালে শরীর ঠাণ্ডা ও হজমক্ষম রাখার জন্য মুগ ও মসুর ডাল সবচেয়ে ভালো।

মুগ-মসুর ডালের মিশ্রণ খেলে শরীরে প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক ও শক্তি একসঙ্গে মেলে। অন্যদিকে অড়হড়, ছানা ও মটর ডাল গরমে এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলো ভারী এবং হজমে সমস্যা করে।

গ্যাস বা হজমের সমস্যায় রাতে ডাল না খাওয়াই ভালো।

তবে দিনের বেলা এক বাটি মুগ-মসুর ডালের মিশ্রণ পেট ঠাণ্ডা রাখে এবং বদহজম রোধ করে।

মুগ-মসুর ডাল খাওয়ার ১০টি উপকারিতা

প্রোটিন ঘাটতি পূরণ করে
চুল, ত্বক ও কোষ গঠনে সাহায্য করে
কোলেস্টেরল কমায়
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
হৃদরোগ প্রতিরোধ করে
নফাইবারে ভরপুর, হজমে সহায়ক
আয়রন ও জিংক সরবরাহ করে
রক্ত গঠন ও পেশি গঠনে সাহায্য করে
কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস রোধ করে
১০ শিশু ও বয়স্কদের জন্য আদর্শ খাবার

গরমে এই ডাল খেলে শুধু স্বস্তিই পাওয়া যাবে না, বরং শরীরের সব গুরুত্বপূর্ণ কার্যাবলীও ঠিক থাকবে।


Back to top button
🌐 Read in Your Language