শিক্ষা

ফের বাড়লো অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়

ঢাকা, ৪ মে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবারো বাড়ানো হয়েছে। বর্ধিত সূচি অনুযায়ী অনলাইনে ২০ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আজ রোববারর (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তরের সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়নের তারিখ ৭ মে থেকে ২১ মে । কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার তারিখ ২১ মে থেকে ২৬ মে ।

এছাড়াও ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি+, সি এবং ডি গ্রেড প্রাপ্ত পত্রসমূহের মধ্যে সর্বোচ্চ ২টি পত্রে মানোন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবে।

২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের অনার্স ৪র্থ বর্ষে এক বা একাধিক কোর্সে যারা এফ গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) অথবা অনুপস্থিত তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব মিলিয়ে ৫০০০ টাকা বিশেষ ফি দিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.nu.ac.bd/) থেকে পাওয়া যাবে।


Back to top button
🌐 Read in Your Language