নোয়াখালী

বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

নোয়াখালী, ৩০ এপ্রিল – নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার (ওসি) মো. কামরুল ইসলাম।

গ্রেপ্তার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন।

জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হমালার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এ ছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলারও আসামি ছিলেন শান্ত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়ম নীতির কোনো তোয়াক্কা করতেন না তিনি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আনা হয়। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ এপ্রিল ২০২৫

 

Back to top button
🌐 Read in Your Language