বলিউড

আবারও মা হতে চলেছেন আলিয়া!

মুম্বাই, ২১ মার্চ – ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। সেই বছরের জুনেই তাদের সন্তান আগমনের সুখবর জানান এই তারকা দম্পতি। এরপর নভেম্বরেই জন্ম হয় কন্যাসন্তান রাহা কাপুরের।

দেখতে দেখতে দু’বছরের বেশি বয়স হলো ছোট্ট রাহার। এবার ফের পরিবার-পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া। অভিনেতার কথায় মিলল তারই ইঙ্গিত!

বিয়ের আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে দুই সন্তান চাওয়ার বাসনা জানিয়েছিলেন রণবীর-ঘরনি। এবার মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন দুজনে। শোনা যাচ্ছে, মেয়ের নামের উল্কি করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম উল্কি। এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।

সম্প্রতি আলিয়া ভাটও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এবার রণবীরের কণ্ঠেও সেই একই সুর। তবে আলিয়া অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি এই যুগল। কাপুর পরিবারের অনেকেরই দুই সন্তান। সেই চল এই দম্পতিও ধরে রাখবেন কি না, সেটাই দেখার বিষয়।

আইএ/ ২১ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language