নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

নারায়ণগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে। সে একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে সে ফিনল্যান্ড প্রবাসী।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, টুটুল ও হাবিব দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁও জাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language