সাহিত্য সংবাদ

বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ, বাদ পড়লেন ৩ জন

ঢাকা, ৩০ জানুয়ারি – বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভা ২৯ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:

ক. কবিতা: মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
ঘ. অনুবাদ: জি এইচ হাবীব
ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান: রেজাউর রহমান
ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

‌‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা’র চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা ‘বাংলা একাডেমি নির্বাহী পরিষদ’ সংরক্ষণ করেন।

বুধবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আইএ/ ৩০ জানুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language