ঝিনাইদহ

ঝিনাইদহে কাঠ কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২

ঝিনাইদহ, ১৪ জানুয়ারি – ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ ডিজাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার বয়লারে কাঠ দিয়ে তাপ ও চাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটা বিস্ফোরণ হয়ে যায়।

এতে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।

ওসি কবির হোসেন আরও জানান, অতিরিক্ত বাতাসের চাপ ও তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language