রাশিয়ার নৌবাহিনী ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে

মস্কো, ২৮ জুন – রাশিয়ার নৌবাহিনী চলতি বছরে পর্যায়ক্রমে আরও অনেক যুদ্ধজাহাজ এবং যুদ্ধযান পাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি জাহাজ নির্মাণ সংক্রান্ত এক সভায় পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা জানান।
পুতিন বলেন, রাশিয়ার লক্ষ্য হলো নৌবাহিনীর ব্যাপকভাবে উন্নয়ন করা। এর মধ্যে জাহাজ, বিমান এবং উপকূলীয় সরঞ্জামগুলোর পাশাপাশি ঘাঁটির অবকাঠামো উন্নত করার বিষয়টি রয়েছে। এছাড়া যুদ্ধের সম্ভাবনা সামনে রেখে মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় রুশ অবস্থান শক্তিশালী এবং উন্নত করার বিষয়টি রয়েছে।
তিনি বলেন, এই অঞ্চলে অনেক কিছু করা হয়েছে, যেহেতু আমাদের নৌবাহিনী নতুন জাহাজ পাচ্ছে। তিনি উল্লেখ করেন সরঞ্জাম মেরামত এবং সংস্কার করা হচ্ছে।
প্রেসিডেন্ট বলেন, ২০২২ সালে নৌবাহিনীকে ২৪ টি নতুন জাহাজ এবং যুদ্ধযান সরবরাহ করা হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩৩টি এবং ২০২৪ সালে ৪০টিরও বেশি জাহাজ এবং যুদ্ধযান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৮ জুন ২০২৪









