শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রির ২ পরীক্ষা স্থগিত

ঢাকা, ২৩ জুন – দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল সোমবার (২৪ জুন) ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (২৫ জুন) ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

রোববার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৩ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language