ফুটবল

বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্প্যানিশ তারকা রদ্রি

ডালাস, ৭ জুলাই – পর্তুগালের বিপক্ষে ১-০ গোলের জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে স্পেন। তবে এই আনন্দঘন মুহূর্তে সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী বার্নার্দো সিলভার সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে তিনি স্বীকার করেন যে ম্যাচ চলাকালীন তার আচরণ শোভন ছিল না।

ম্যাচের শেষভাগে মিকেল মেরিনোর গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর পর্তুগালের বার্নার্দো সিলভা সমতা ফেরানোর একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হলে রদ্রি কিছুটা উগ্রভাবে তা উদযাপন করেন। এতে ক্ষুব্ধ হয়ে বার্নার্দো সিলভা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। মাঠে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে আসে।

ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে রদ্রি বলেন যে বার্নার্দোর কাছে তিনি ক্ষমা প্রার্থী। সতীর্থের সাথে তার এমন আচরণ করা উচিত হয়নি। আবেগের বশবর্তী হয়ে তিনি সেই উদযাপন করেছিলেন বলে জানান। তিনি আরও বলেন যে আমি মাঠেই ক্ষমা চেয়েছি এবং আবারও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করছি।

এদিন ম্যাচসেরার পুরস্কার পেলেও রদ্রি মনে করেন গোলদাতা মিকেল মেরিনোই এই পুরস্কারের আসল দাবিদার। তিনি দলের সম্মিলিত প্রচেষ্টাকে এই জয়ের মূল কারিগর হিসেবে অভিহিত করেন।

স্প্যানিশ এই মিডফিল্ডারের ক্ষমা চাওয়া এবং প্রতিপক্ষের প্রতি এমন সম্মান প্রদর্শন ক্রীড়াঙ্গনে প্রশংসিত হচ্ছে।

এনএন/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language