ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ওয়াশিংটন, ২২ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র। ব্রিজটাউনে সুপার এইটের লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে ক্যারিবীয়রা। অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্যাটিং করবে।

দুই দলই সুপার এইটপর্বে তাদের প্রথম ম্যাচ হেরেছে। ক্যারিবীয়রা হারে ইংল্যান্ডের কাছে, যুক্তরাষ্ট্রের হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলের কাছেই এই ম্যাচে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র একাদশ
স্টিভেন টেলর, আন্দ্রেস গুস, নিতিশ কুমার, অ্যারন জোনস (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, নশতুষ কেনজিংগে, শাডলে ফন শালকউইক, আলি খান, সৌরভ নেত্রাভাকার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন, আলজেরি জোসেফ, গুদাকেশ মোতি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language