ক্রিকেট

শোয়েব আখতারের বড় ভাই শহীদ আখতারের ইন্তেকাল

ইসলামাবাদ, ২৪ জুন – সাবেক পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি এই পেসারের বড় ভাই শহীদ আখতার মৃত্যুবরণ করেছেন। শোয়েব আখতার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখন পর্যন্ত পারিবারিক পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোয়েব আখতার জানান যে, তার প্রিয় ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও সামাজিক যোগাযোগমাধ্যমে এই মৃত্যুর সংবাদটি প্রচার করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি জানাজার সময় ও স্থান সম্পর্কিত তথ্যও শেয়ার করেছেন। শোয়েব আখতারের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। প্রায় পাঁচ বছর আগে তিনি তার মাকে হারিয়েছিলেন।

মায়ের পর এবার বড় ভাইকে হারিয়ে শোয়েব ও তার পরিবার শোকবিহ্বল হয়ে পড়েছেন। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর পাকিস্তানসহ বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগী এবং সাবেক ক্রিকেটাররা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শোয়েব আখতার বর্তমানে একজন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি বিভিন্ন গণমাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে সক্রিয় ছিলেন। মাঠের খেলা এবং ক্রিকেট প্রশাসন নিয়ে সব সময় সাহসী মন্তব্য করা এই কিংবদন্তি বর্তমানে ব্যক্তিগত জীবনের এই কঠিন শোকের সময় পার করছেন।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language