ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা, ২৫ জুন – নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় পেলেও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল টাইগ্রেসদের।

অন্যদিকে শক্তিশালী ভারতও টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করতে জয়ের প্রত্যাশায় মাঠে নেমেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। টিম ম্যানেজমেন্ট আগের ম্যাচের জয়ী একাদশের ওপরই পুনরায় আস্থা রেখেছে।

বাংলাদেশ একাদশে রয়েছেন দিলারা আক্তার দোলা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

ভারতের হয়ে মাঠে নেমেছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারানি, রেনুকা সিং ও নন্দিনী শর্মা।

এনএন/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language