ঢালিউড

বড় ভাই হারালেন ডিপজল

ঢাকা, ১৫ জুন – বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য, প্রযোজক ও পরিবেশক হাজি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শনিবার (১৫ জুন) বেলা ১টা ৩০ মিনিটে মারা গেছেন। রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মোহাম্মদ শাহাদাৎ হোসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই। ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

এক ফেসবুক পোস্টে ডিপজল লিখেছেন, ‘হাজি মোহাম্মদ শাহাদাৎ হোসেন ( বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন)। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।’

আগের দিন অর্থাৎ শুক্রবার (১৪ জুন) বড় ভাইয়ের সুস্থতা কামনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ডিপজল। সেখানে তিনি লেখেন, ‘আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

আইএ/ ১৫ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language