দক্ষিণ এশিয়া

হাসপাতালে ভর্তি করা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে

ইসলামাবাদ, ২১ আগস্ট – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে শারীরিক পরীক্ষার উদ্দেশ্যে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই।

তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে তার সমর্থকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট আদেশের পর অবশেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার অনুমতি মিলল।

এই ঘটনাকে ইমরান খানের দল এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাংবাদিকদের পাঠানো এক বার্তায় পিটিআই জানায় যে সুপ্রিম কোর্টের নির্দেশনায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এস এম/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language