ফুটবল

রোনালদোর চোখ কাতার বিশ্বকাপ ট্রফিতে

জুভেন্তাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো বলেছেন, তিনি আরো অনেক বছর খেলা চালিয়ে যেতে চান এবং বিশ্বকাপ জেতা এখনো তার স্বপ্ন।

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এবারের সিরি ‘এ’ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। যদিও এসি মিলানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্তাস।

৩৫ বছর বয়সী রোনালদো এখনো সব মঞ্চেই সমানভাবে আলো ফেলে যাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে আলী দাইয়ির সর্বোচ্চ গোলের (১০৯) রেকর্ডকে তাড়া করে চলেছেন সিআরসেভেন। রেকর্ড ছুঁতে রোনালদোর প্রয়োজন মাত্র ৭ গোল।

রোনালদো বলছেন, ‘বয়স কোনো বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো মন।’ তার দর্শন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো ভালো কিনা তাতে কিছু আসে যায় না। আপনি জানেন না আগামী কাল কি ঘটতে যাচ্ছে। আমি বর্তমান নিয়ে থাকতে চাই, এই মুহূর্তটা নিয়ে।’

আর এই বর্তমান নিয়ে বললে রোনালদো খুব ভালো আছেন বলেই জানাচ্ছেন, ‘এই মুহূর্তের কথা বললে- ভালো, আমি আনন্দবোধ করি, আমি ধারালো অনুভব করি (নিজের ছন্দ নিয়ে) এবং আমার জীবনের এটি খুব ভালো মুহূর্ত।’

বয়স বাড়ছে, খেলা কতদিন চালিয়ে যেতে চান? রোনালদোর কথায়, ‘আমি চাই আরো অনেক অনেক বছর খেলতে। কিন্তু আপনি কখনোই জানেন না এটা। এটা ফুটবল, আমরা জানিনা আগামীতে কি ঘটতে যাচ্ছে। আমি যখন তরুণদের সঙ্গে কথা বলি, সবসময় বলি মুহূর্তটি উপভোগ কর। কারণ আমরা কখনোই জানি না কি ঘটতে যাচ্ছে। আমার চোখে ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তাই আমি এতে খুশি।’

রোনালদোর ক্যারিয়ার শুরু স্পোর্টিং লিসবনে। ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেওয়ার আগে ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছেন পর্তুগিজ ক্লাবটির হয়ে।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে ম্যানইউয়ের হয়ে ৬ বছরে খেলেন ২৯২ ম্যাচ। ২০১৮ সালে পাড়ি দেন জুভেন্তাসে।

২০১৬ সালে দেশের হয়ে জয় করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক- ইউরো কাপ। রোনালদো বলছেন, ‘যদি সম্ভব হয়’ পর্তুগালকে ২০২২ কাতার বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া তার ‘স্বপ্ন’। যদিও তখন তার বয়স হবে ৩৭।

করোনার জেরে এ বছরের ইউরো কাপ স্থগিত হয়। ২০২১ সালে যেটি অনুষ্ঠিত হবে। রোনালদোর সামনে থাকবে বেশ কিছু রেকর্ড ভাঙা-গড়ার হাতছানি। তবে ম্যাচগুলো দর্শকেরা মাঠে বসে দেখতে পারবেন কিনা সেটি এখনো পরিষ্কার নয়।

এনিয়ে রোনালদো বলেন, ‘দর্শকহীন স্টেডিয়ামে খেলা আমি কখনোই পছন্দ করি না। এটি এমন সার্কাসে যাওয়া, যেখানে আপনি ক্লাউন দেখতে পাচ্ছেন না। মহামারি মানুষকে পাগল করেছে। আশাকরি তারা খুব দ্রুতই স্টেডিয়ামের ফটক খুলবে।’

যোগ করেন, ‘সেই সাথে আমাদের বাঁচতে হবে, আমাদের সাধারণ জীবন যাপনের চেষ্টা করতে হবে। এবং অবশ্যই আমাদের নিয়মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কিন্তু দর্শক ছাড়া ফুটবল আমি পছন্দ ক

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ৩১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language