পাবনা

পাবনায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পাবনা, ১০ জানুয়ারি – পাবনায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে অবস্থিত ফরিদ ফিলিং স্টেশনে এ ঘটনে ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফিলিং স্টেশনের মূলভবন ও তেলবাহী গাড়িসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের পাবনার তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আটঘরিয়ার একটি ও ঈশ্বরদীর গ্রিনসিটির আরও একটি ইউনিট কাজ করে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এখনো আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। আরও সময় লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language