টাঙ্গাইল
টাঙ্গাইলে ভোটকেন্দ্রে আগুন দিলো দুর্বৃত্তরা

টাঙ্গাইল, ০৬ জানুয়ারি – টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে ভবনটির একটি দরজা পুরোপুরি ও অপর কক্ষের দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নাইট গার্ড অগ্নিসংযোগের খবর দিলে এসে দেখি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগে করা হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনও জানা যায়নি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪









