জাতীয়

বরিশাল-৩ নয়, ২ থেকে জোট প্রার্থী হলেন মেনন

ঢাকা, ১৬ ডিসেম্বর – বরিশাল-৩ আসন থেকে পরিবর্তন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-২ আসনের প্রার্থী করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে তাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান রাশেদ খান মেনন।

তিনি জানান, রাত আটটার দিকে তাকে ফোন করে জানানো হয়েছে বরিশাল-২ আসন থেকে তাকে মহাজোটের প্রার্থী করা হয়েছে।

নিজ গ্রামের আসনের বাইরে অন্য আসনে প্রার্থী করা সম্পর্কে জানতে মেনন বলেন, ওই আসনেও আমি এমপি ছিলাম। তাই ওটাও আমার নিজের এলাকা।

এর আগে তাকে বরিশাল-৩ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language