ঢাকা

কেরানীগঞ্জে চিপসের কারখানায় আগুন, কাজ করছে ছয়টি ইউনিট

কেরানীগঞ্জ, ১৫ ডিসেম্বর – ঢাকার কেরানীগঞ্জে বেড়িবাঁধ এলাকায় এক চিপস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও দুই ইউনিট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জে বেড়িবাঁধ এলাকায় এক চিপস কারখানায় আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও দুই ইউনিট।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language