জাতীয়

মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসে আগুন

ঢাকা, ১১ ডিসেম্বর – রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দলগুলো এরই ধারাবাহিকতায় রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ জার্নাল


Back to top button
🌐 Read in Your Language