ফুটবল

সেপ্টেম্বরে বাংলাদেশে হবে সাফ চ্যাম্পিয়নশিপ

ঢাকা, ২৮ ডিসেম্বর- সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটি সোমবার চারটি টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে। নতুন শিডিউল অনুযায়ী এই চারটি টুর্নামেন্টে হবে ২০২১ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে।

১৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সোমবার অনলাইন মিটিং শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

তিনি বলেন, মিটিংয়ে পাকিস্তান ছাড়া আর সব সদস্য দেশ উপস্থিত ছিল।

আরও পড়ুন- মৌসুম শেষে মেসির সিদ্ধান্ত

তিনি আরো বলেন, সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ১৫ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২৪ অক্টোবর।

সূত্র: ঢাকাটাইমস
আডি/ ২৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language