ক্রিকেট

একই দিনে দুই ক্রিকেটারকে হারাল ইংল্যান্ড

লন্ডন, ২৬ ডিসেম্বর- ক্রিসমাসের উৎসবের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার জনপ্রিয় ধারাভাষ্যকর রবিন জ্যাকম্যান এবং সাবেক ওপেনার জন এডরিখ। শুক্রবার ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার রবিন জ্যাকম্যান। একই দিনে ৮৩ বছর বয়সে চলে গেলেন জন এডরিখ।

ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার রবিন জ্যাকম্যানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ব্যতিক্রম। ১৯৮১ সালে ৩৫ বছর বয়সে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। খেলেছেন কেবল ৪টি টেস্ট। নিয়েছেন ১৪ উইকেট। তবে ১৯৭৪ সাল থেকে খেলেছেন ১৫টি ওয়ানডে ম্যাচ।

ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করতে না-পারলেও, বিচক্ষণ ক্রিকেটবুদ্ধি ও তার কণ্ঠস্বরের জন্য ধারাভাষ্যকর হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন জ্যাকম্যান। সাবেক ব্যাটসম্যান জন এডরিখের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই জ্যাকম্যানের মৃত্যুর খবর পাওয়া যায়।

ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও জ্যাকম্যানের জন্ম ভারতের শিমলায়। প্রথমশ্রেণির ক্রিকেটে ১৪০২টি উইকেটের মালিক ছিলেন জ্যাকম্যান। ক্রিকেট থেকে অবসর নিয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। সেখানেই ধারাভাষ্যকর হিসেবে নাম করেন।

জনপ্রিয় এই ধারাভাষ্যকর ‘জ্যাকার্স’ নামে পচিরিত ছিলেন বেশি। ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জ্যাকম্যান।

১৯৮১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হলেও জ্যাকম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিরুদ্ধে। ১৯৭৪ সালে ভারতের বিরুদ্ধে লিডসে ওয়ানডে অভিষেক হয়েছিল সাবেক এই ইংল্যান্ড পেসারের। জ্যাকম্যানের দখলে রয়েছে ১৪টি টেস্ট এবং ১৯টি ওয়ানডে উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সফল না হলেও ৩৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪০২টি উইকেট রয়েছেন তার।

জ্যাকম্যানের মৃত্যুতে আইসিসির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। জ্যাকম্যানের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে আইসিসির পক্ষ থেকে লেখা হয়, ‘We are saddened to learn about the death of legendary commentator and former England bowler Robin Jackman, who has passed away aged 75.’

তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স। টুইটারে এবি লেখেন, ‘RIP Jackers #robinjackman।’

জনপ্রিয় এই ধারাভাষ্যকরের ক্যান্সার ধরে পড়ে ২০১২ সালে। তারপর তাক ভোকাল কর্ড থেকে অস্ত্রোপচার করে ম্যালিগন্যান্ট টিউমার বের করা হয়েছিল।

আরও পড়ুন : মাশরাফির সঙ্গে গাইলেন সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম

৮৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন ইংল্যান্ডের সাবেক শক্তিমান ওপেনার জন এডরিখ। মূলতঃ ২৩ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণেই মৃত্যুবরণ করেন এডরিখ। উত্তর স্কটল্যান্ডে মৃত্যুবরণ করলেও তার এই মৃত্যুর খবর প্রকাশ করা হয় ২৫ ডিসেম্বর।

১৯৬৩ সাল থেকে শুরু করে ১৯৭৬ সাল পর্যন্ত মোট ৭৭টি টেস্ট ম্যাচ খেলেন এডরিখ। বাঁ-হাতি এই ওপেনারকে তখনও একেবারে ভয়-ডরহীন ক্রিকেট খেলতে দেখা যেতো। রান করেছেন ৪৩.৫৪ গড়ে ৫১৩৮। সারের হয়ে ২৩ মৌসুম খেলেছেন তিনি। রান করেছেন ৪০ হাজারের অল্প কিছু কম।

সূত্র: জাগো নিউজ
আডি/ ২৬ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language