ফ্রান্সে ৩ পুলিশ হত্যা, হামলাকারীর লাশ উদ্ধার

প্যারিস, ২৩ ডিসেম্বর- ফ্রান্সে এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও ১৪ জন।
পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করার পর তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন।
ওই সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন।
ফ্রান্সের পুই ডে ডোম এলাকায় মঙ্গলবার মধ্যরাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন : করোনার নতুন ধরনে ভ্যাকসিন পরীক্ষা করছে ফাইজার-মডার্না
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পরেই তারা বন্দুক হামলার শিকার হন।
হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
সূত্রঃ যুগান্তর
আডি/ ২৩ ডিসেম্বর









